সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বগুড়া

তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া উপশহর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠিত


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধি:

eshomoy.com || 2025-02-13
তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া উপশহর  শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠিত

তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা উপশহর  শাখার  উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮.০০ ঘটিকায় উপশহর খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত  হয়।এতে জেনারেল সেকশন, হিফয সেকশন এবং গার্লস সেকশন এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মাদরাসার প্রিন্সিপাল ইনচার্জ শাহ আলমের সভাপতিত্বে এবং কালচারাল শিক্ষক এনামুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবিবুল্লাহ মুহাম্মাদ আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল,বগুড়া শহর জামায়াতের ১৬ নং ওয়ার্ড আমীর রেজাউল করিম,তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রহমান নগর শাখার শাখা প্রধান  নাজমুল হাসান মিজান, তানযীমুল উম্মাহ উপশহর গার্লস সেকশন প্রধান হাফেজ মাওলানা  শাহাবুদ্দিন সরকার,  রহমান নগর শাখার সেকশন প্রধান হাফেজ মাওলানা আতাউর রহমান,বগুড়া (উপশহর) শাখার জেনারেল সেকশন সহকারী  মোকাররম হোসাইন সহ সকল শিক্ষক,শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবিবুল্লাহ মোহাম্মদ আল আমিন বলেন, তানযীমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ফলে পাঠ্য বইয়ের পাশাপাশি বাস্তব শিক্ষায় এখানকার শিক্ষার্থীরা গড়ে উঠছে।