কুষ্টিয়ায় তিনজন প্রতারক গ্রেফতার দুইজন পলাতক,,,,
রাজু আহমেদ,,
কুষ্টিয়া জেলা প্রতিনিধি,,,
আজ ৪ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা,
গোলাপ নগর অগ্রণী ব্যাংকে আজ দুপুর ১২ ঘটিকার সময় পাঁচজন প্রতারক, ব্যাংক ম্যানেজারের সিল, সিগনেচার, নকল করে বিদেশি রেমিডেন্সের টাকা উত্তোলনের জন্য আসেন, আরিফ এবং জাকির হোসেন নামে দুইজন প্রতারক,১৯৯৫০০/টাকা উত্তোলন করে নিয়ে চলে গেলেও, বাকি তিনজন ফ্রম জমা দিলে,
ব্যাংকের ক্যাশিয়ারের মনে সন্দেহ হয়, ঠিক তখনই তিনজনের গতিবিধি অন্যরকম মনে হইলে, ক্যাশিয়ার সেকেন্ড অফিসার কে বিষয়টা অবহিত করেন, সেকেন্ড অফিসার ফর্ম গুলা দেখে সন্দেহ হলে,
তিন জনকে ধরার কথা বলে ঠিক তখনই তিনজন ব্যাংক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে,
এবং একটি অটো রিক্সাযোগে গোলাপনগর থেকে ভেড়ামারার উদ্দেশ্যে রওনা হলে, সঙ্গে সঙ্গে আড়কান্দির টিপু সুলতান নামে একজন, তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে তাদেরকে ধাওয়া করে, কিছুদূর যেতে না যেতেই তিন প্রতারককে আটক করেন,, এতে করে টিপুর বন্ধু একটু আহত হয় তারপরেও তিনজনকে ধরে নিয়ে চলে আসেন অগ্রণী ব্যাংকের ম্যানেজারের কাছে,
এবং ম্যানেজার তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অপরাধের কথা অক্ষপটে স্বীকার করেন,
ব্যাংক ম্যানেজার,
মোঃ ইদ্রিস আলী তাৎক্ষণিক কুচিয়ামোড়া ক্যাম্প ইনচার্জ এস আই গৌতম কুমার মন্ডল কে ঘটনাটি জানালে,
এসআই গৌতম মন্ডল, এএসআই মোঃ তরিকুল ইসলাম, এবং সক্রিয় ফোর্স নিয়ে, অগ্রণী ব্যাংকে পৌঁছায়, এবং তিন প্রতারকের কাছে তাদের অপকর্মের কথা জানতে চাইলে তিনজন প্রতারকই নিজ বুকে তাদের অপরাধের কথা স্বীকার করেন,,
এবং বলে আমাদের সাথে যেই দুইজন ছিল তারা টাকা নিয়ে পালিয়ে গিয়েছে,, গ্রেপ্তারকৃত মোঃ মামুন বলেন আমাদের তিনজনকে আরিফ এবং জাকির এখানে এনেছে এস আই গৌতম কুমার মন্ডল জিজ্ঞাসা করেন,
ব্যাংকের সিল এবং সিগনেচার নকল কে করেছে, মামুন বলেন জাকির এবং আরিফ এই কাজগুলো আমাদেরকে করিয়ে দেয়,
সেই সময় কুশিয়ামোড়া ক্যাম্প ইনসার্চ গৌতম কুমার মন্ডল, ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ জনাব
মোঃ জহুরুল ইসলাম সাহেবের কাছে বিষয়টি খুলে বলেন, এবং তাৎক্ষণিক সেকেন্ড অফিসার,
মোঃ জাবেদ আলী সাহেব একটি টিম নিয়ে পিকআপ ভ্যান যোগে গোলাপনগর অগ্রণী ব্যাংকে চলে আসেন, তিনি অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার, সেকেন্ড অফিসার, এবং ম্যানেজারের, সাক্ষাৎকার নেন,
পরবর্তীতে ধ্রুত তিনজন আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়,,
এখন তাদের জিজ্ঞাসাবাদ এর উপরে নির্ভর করছে, বাকি দুইজন আসামি ধরা,,,,
প্রতারক চক্রের পাঁচজনের বাড়ি,,
শিবচর থানায়,
জেলা মাদারীপুর