সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঝিনাইদহ

কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের মিছিল


জাহাঙ্গীর হোসেন ঝিনাইদহ

eshomoy.com || 2024-07-04
কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের মিছিল
কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের মিছিল

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিদিন চলা মানববন্ধন ও মিছিলের পর  এবার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চাইলেন এবং রাজপথে মিছিল করলেন কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের  নেতাকর্মীরা।

৪ জুলাই দুপুর ১২ টায় কোটচাঁদপুর রোডস্থ আওয়ামী লীগের একাংশের দলীয় কার্যালয়ের সামনে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার আলোচনায়ও উপস্থিত নেতাকর্মীরা সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চান।

সভা পরবর্তী ব্যানার নিয়ে মহাসড়কে অবস্থান করতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, কাউন্সিলর  রাশেদুল হক রিগান শ্রমিক লীগ নেতা মুশফিকুর রহমান ডাবলু স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহমেদ লাভলু সহ অনেকে।

পরবর্তীতে দলীয় নেতাকর্মী সাথে নিয়ে একটি মিছিল বের করেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা  হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করতে দেখা গেলেও বৃহস্পতিবার  ব্যানার নিয়ে এমপি আনার হত্যাকাণ্ডে জেলে থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রকাশ্যে রাজপথে নামলেন কালীগঞ্জের উপজেলা ও জেলা আওয়ামী লীগের পদে থাকা অনেক নেতা। এ উপজেলায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ দুইটি গ্রুপে বিভক্ত হয়ে রাজনীতি করে আসছিল।

একটি গ্রুপে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এবং আরেকটি গ্রুপের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের অনুসারীরা নেতৃত্ব দিয়ে আসছিলেন। সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান গ্রুপের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুসারী ছিলেন। সর্বশেষ ঘোষিত  উপজেলা আওয়ামী লীগের ১০ সদস্য কমিটির প্রায় সকলেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু অনুসারী।

 এমপি হত্যার বিচার চেয়ে  মেইন বাস স্ট্যান্ডে প্রথম মানববন্ধনে দেখা যায় সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ও সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতিকে।

পরবর্তীতে সাইদুল করিম মিন্টু গ্রেপ্তার হওয়ার পর তার অনুসারী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা কর্মী জড়িয়ে এমপি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার মৌখিক  অভিযোগ এনে এমপি আনোয়ারুল আজিম আনার অনুসারীরা নানা আলোচনা সমালোচনা এবং বক্তব্য দিতে থাকেন। ২ জুন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় নেতা কর্মীদের নামে  অপপ্রচার বন্ধের দাবি জানান।