eshomoy.com || 2025-01-16 01:00
ঐতিহ্য ধরে রাখতে চৌগাছায় তিনদিন ব্যাপী গুড় মেলা । উদ্বোধন করলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম
স্বাদে সেরা, গন্ধে ভরা খেজুর গুড়ে মনোহারা
সম্প্রতি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোরের খেজুরের গুড়
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম গুড় মেলার স্টল পরিদর্শণ করেন। এ সময় তিনি গাছিদের সাথে কথা বলেন। তাদের সমস্যা নিয়েও আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।
যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন খেঁজুর গাছ আজ অস্থিত্ব সংকটে। কৃষি পণ্য হিসাবে এমনকি শিল্প পণ্য হিসাবে খেঁজুর গাছের গুড়-রসের চাগিদা থাকার কারনে এই গাছ রক্ষায় নতুন করে মানুষ জেগে উঠেছে। খেঁজুর গাছ চাষ, গাছ কাটা, রস আহরণ ও গুড় উৎপাদন করা কষ্টসাধ্য। যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন অত্র অঞ্চলে খেঁজুর গাছের রস-গুড়ের সুনাম রয়েছে। আমাদের এই সুনাম ধরে রাখতে হবে। এই ঐতিহ্য দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। গুড় উৎপাদনের সাথে যারা যুক্ত তাদেরকে সব সময় সহযোগিতা করা হবে।
জেলা প্রশাসক বলেন, গুড় মেলাটি চৌগাছা থেকে শুরু হয়েছে। মেলা থেকে গাছিরা যেমন উপকৃত হবেন তেমনি ক্রেতাসাধারণ ভেজালমুক্ত গুড় ক্রয় করতে পারবেন। তাই প্রতিবছর মেলার কার্যক্রম অব্যহত রাখতে আমাদের সহযোগিতা করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেত্রী বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, খেজুরগাছ চাষি, গাছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।