সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : যশোর

মটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু


স্টাফ রিপোর্টার - মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর)

eshomoy.com || 2025-07-20 18:34
মটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
যশোরের চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় নাঈম হোসেন (১৭) নামের যুবকের মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় নাঈম হোসেন (১৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চৌগাছার মির্জাপুর-কান্দি সড়কে মাঠের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন মির্জাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

নিহতের দুলাভাই মিলন হোসেন জানান, শনিবার বিকেলে নাঈম তাদের পালসার মটরসাইকেল নিয়ে পাশের গ্রাম কান্দি যায়। সেখান থেকে বাড়িতে আসার সময় পথিমধ্যে একটি পিকআপ ভ্যানের সাথে মটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মটরসাইকেল ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায় এবং নাঈম মারাত্মক আহত হয়। দ্রুত উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতাল পরে যশোরে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার করেন। ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। রোববার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।