গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর আনোয়ার হোসেন নামের এক
হাজতির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে
নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার জায়গীর এলাকার মো. শামসুদ্দীনেরছেলে আনোয়ার হোসেন (৫০)।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, বন্দি আনোয়ারহোসেন কারাগারের ভেতর রোববার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারাকর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে কারাগারের হাসপাতালে নিয়ে যান। সেখানেতার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসাপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেআনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করে।তিনি আরো জানান, নিহত আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা ছিল।গত ২০ নভেম্বর থেকে তিনি এই কারাগারে বন্দি ছিলেন।