সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

ইনবক্সে বিরক্ত করায় এক ব্যক্তিকে মোবাইল নাম্বার পাঠিয়ে দিলেন পিয়া জান্নাতুল


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-09-03 19:30
ইনবক্সে বিরক্ত করায় এক ব্যক্তিকে মোবাইল নাম্বার পাঠিয়ে দিলেন পিয়া জান্নাতুল
জান্নাতুল ফেরদৌস পিয়া। ছবি: ফেসবুক।

২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জয়ী অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া'র একটি ফেসবুক স্ট্যাটাস ব্যাপক ভাইরাল হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত স্ট্যাটাসে, ইনবক্সে বার্তা পাঠানো নিয়ে একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।


এক ব্যক্তি অভিনেত্রী পিয়া জান্নাতুলকে উদ্দেশ্য করে কয়েকটি বার্তা পাঠান। আবেগঘন এসব বার্তার কোনো উত্তর না দিয়ে কৌশলে একটি মোবাইল নাম্বার পাঠিয়ে দেন পিয়া।


উক্ত ব্যক্তি লিখেছেন, আমি কোন বেইমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি দুর্বল এবং আপনার
এক অন্ধভক্ত, প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দিবেন না।

তিনি আরো লিখেছেন, আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনি আমার পার্সোনাল বন্ধু  ,একান্ত আপনজন। শুধুমাত্র আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না, আল্লাহর কসম। প্রতিটি মূহুর্ত আপনার দিকে তাকিয়ে আছি।
আশা করি বিশ্বাস করবেন। দয়া করে, আপনার ফোন নাম্বার অথবা
WhatsApp নাম্বার দিন, প্লিজ।

প্রতিউত্তরে পিয়া ০১৭১৩৩৭৩১*১ নাম্বারটি পাঠিয়ে দেন। পরে তিনিই আবার ফেসবুক স্ক্রিনশটে জানিয়ে দেন, এটা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম্বার।
পিয়ার এই কর্মকাণ্ড ফেসবুক জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
একজন লিখেছেন, "এই ভাবেই কত বয়স্ক যুবকের হৃদয় ভাঙ্গে????।"
আরেকজন লিখেছেন, "আপনার এই কাজ করা ঠিক হয়নি। ব্লক করে দিতে পারতেন। পারতেন না বলতে। নিজেকে চালাক মনে করেন। মানুষ তার আবেগ প্রকাশ করলো।"


https://www.facebook.com/share/p/1AtRrhwjaE/