সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : বিনোদন

অভিযোগপত্র দাখিল একার বিরুদ্ধে 


স্টাফ রিপোর্টার -ইসময়

eshomoy.com || 2022-02-17
অভিযোগপত্র দাখিল একার বিরুদ্ধে 

 

 

চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে হাতিরঝিল থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানার পুলিশের উপপরিদর্শক মনির মন্ডল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

এ সময় তিনি বলেন, ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। গত ২৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র গৃহীত হয়। বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায়।

 


মামলা সূত্র জানা যায়, ২০২১ সালের ৩১ জুলাই একার ফ্ল্যাট থেকে তাকে আটক করে ঢাকার হাতিরঝিল থানা পুলিশ। আটকের সময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

 

 

 

পরদিন ১ আগস্ট আসামি একাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. ফয়সাল। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের ভার্চুয়াল আদালত এক হাজার টাকা মুচলেকায় ঢাকাই নায়িকার জামিন মঞ্জুর করেন গত বছরের ১০ আগস্ট হাতিরঝিল থানায়।