সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিনোদন

বয়সের কাঁটা অর্ধেক হলেও থামেনি প্রেমের প্রস্তাব


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-19
বয়সের কাঁটা অর্ধেক হলেও থামেনি প্রেমের প্রস্তাব
আমিশা প্যাটেল।

‘কাঁহো না… পেয়ার হ্যায়’—প্রথম সিনেমা দিয়েই ঝড় তুলেছিলেন বক্স অফিসে, ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দিয়ে ঝড় তুলেছিলেন হাজারো তরুণের হৃদয়ে। এরপর নয় নয় করে ২৫ বছর পার হয়েছে, আমিশা প্যাটেল পা দিয়েছেন ৫০-এ। তাঁর অভিনয় ক্যারিয়ার সেভাবে গতি পায়নি, ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা বিতর্ক। ৫০ পেরিয়েও আমিশা এখনো ‘একা’। কেন বিয়ে করেননি সে প্রশ্ন বহুবার শুনতে হয়। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে বিয়ে নিয়ে কথা বলেন অভিনেত্রী।

আমিশা জানিয়েছেন যে তিনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তাঁকে অভিনয় ছেড়ে দিতে বলা হয়েছিল, যা তিনি করতে রাজি ছিলেন না। তিনি আরও যোগ করেন—তিনি এখনো বিয়ের প্রস্তাব পান, এমনকি তাঁর বয়সের অর্ধেকের কম বয়সী পুরুষদের কাছ থেকে।

আমিশা বলেন, ‘যারা আপনাকে ভালোবাসে, তাঁরা তো আপনার ক্যারিয়ার এগিয়ে যাক এটাই চাইবেন, তাই না? আমি আমার ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, প্রেমের জন্যও অনেক কিছু হারিয়েছি। আমার একটি সিরিয়াস প্রেম ছিল, সেটি অভিনয় শুরুর আগে। তিনি দক্ষিণ মুম্বাইয়ের একটি খুব বড় শিল্প পরিবারের ছেলে। সবকিছু ঠিক ছিল, কিন্তু যখন আমি সিনেমায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন আমার পার্টনার চাননি তাঁর ভালোবাসার মানুষ এভাবে জনসমক্ষে আসুক। আমি সিনেমার জন্য ভালোবাসা ছাড়লাম।’