সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : বিনোদন

পূজার সাজে মণ্ডপে কাজল-রানি মুখার্জি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-28
পূজার সাজে মণ্ডপে কাজল-রানি মুখার্জি
মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের মুখার্জি বাড়ির দুর্গা পূজায় কাজল ও রানি মুখার্জি।

অধিবাসের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী পর্ব ষষ্ঠী তিথিতে তাই পূজামণ্ডপে দেখা মিললো বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল রানি মুখার্জির

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড নাওয়ের প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে মহাষ্ঠীর দিনে উপস্থিত হন কাজল রানি এই পূজা মূলত মুখার্জি পরিবারের দুর্গাপূজা হিসেবে পরিচিত, যেখানে প্রতি বছর অংশ নেন দুই অভিনেত্রী

 

দুর্গাপূজায় অংশ নিতে কাজল পরেছিলেন রুপালি রংয়ের শাড়ি লাল রংয়ের ব্লাউজ শাড়ি ব্লাউজে ছিলো রুপালি সুতা স্টোনের জারদৌসি কাজ অন্যদিকে রানি পরেছিলেন সাদা জমিনে নীল লাল রংয়ের চওড়া পাড়ের জামদানি শাড়ি

 

পূজার সাজে মন্দিরে উপস্থিত হয়ে দেবীর আরাধনায় ব্যস্ত থাকতে দেখা যায় বলিউডের দুই নায়িকাকে পূজাবিধি রীতিনীতি শেষ করে তারা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন

  সময় তারা প্রয়াত দেব মুখার্জিকে স্মরণ করেন সম্পর্কে দুই নায়িকার কাকা হন দেব মুখার্জি প্রতি বছর মুখার্জি বাড়ির পূজার আয়োজন নিজের হাতে একাই সামলাতেন তিনি এবারের পূজায় তার অনুপস্থিতিতে তাই আবেগী হয়ে ওঠেন অতিথিরা

প্রসঙ্গত, মুখার্জি বাড়ির দুর্গা পূজায় শুধু কাজল রানিই উপস্থিত ছিলেন না কাজলের বোন তানিশা মুখার্জিও উপস্থিত ছিলেন তাদের পরিবারের তারকা সদস্য, ছেলে মেয়েরাও উপস্থিত ছিলেন বলিউড, টালিউডের পরিচালক, প্রযোজকদেরও উপস্থিত হতে দেখা যায় মুখার্জি বাড়ির মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে