সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

প্রেমিকের সঙ্গে ঝগড়া করে চলচ্চিত্র নৃত্যশিল্পীর আত্মহত্যা


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-06
প্রেমিকের সঙ্গে ঝগড়া করে চলচ্চিত্র নৃত্যশিল্পীর আত্মহত্যা

 

 

 


রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে বিউটি আক্তার মিনু (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন বলে জানা গেছে।


শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বড় মগবাজার ৬২৪/১ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
 

হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে গতরাতে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


পরিবারের দাবি, সৌদি প্রবাসী এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। গত রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে রাগারাগি হয় বিউটির। এরপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে। পরে থানায় খবর দেয়।
 

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। বরিশাল গৌরনদী উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মন্নান খলিফার মেয়ে বিউটি।
 

এদিকে মৃত বিউটির ছোট ভাই মো. ফারুক জানান, বিউটি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য। সিনেমাতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। দিলদার, আফজাল শরীফ, কাবিলা সহ অনেকের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন তিনি।


তিনি আরও জানান, বিশ বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। এরপর সে আর কোথাও বিয়ে করেনি। খুব রাগী প্রকৃতির ছিল সে। গতরাতে নিজ রুমে গলায় ফাঁস দিয়েছেন বিউটি। তবে কী কারণে দিয়েছে তা জানাতে পারেননি।