সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

ফিল্মফেয়ারে রাজত্ব করল ‘লাপাতা লেডিস’, একাই ১৩টি পুরস্কার!


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-13
ফিল্মফেয়ারে রাজত্ব করল ‘লাপাতা লেডিস’, একাই ১৩টি পুরস্কার!
সংগৃহীত ছবি

বলিউডে এ যেন পুরস্কারের ঝড়! ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে একক আধিপত্য বিস্তার করল কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’। আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় আয়োজিত জমকালো এই রাতে ছবিটি জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি পুরস্কার।

গ্ল্যামার, আলো আর তারকাদের উপস্থিতিতে রূপালী পর্দার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবটি যেন হয়ে উঠেছিল সিনেমা জগতের আনন্দমেলা।

এই রাতের কেন্দ্রবিন্দুতে ছিল ‘লাপাতা লেডিস’। কিরণ রাও পরিচালিত সিনেমাটি জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি পুরস্কার-যার মধ্যে রয়েছে সেরা পরিচালক, সেরা সংলাপ, সেরা সঙ্গীত, সেরা লিরিকস, সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীসহ আরও বহু বিভাগ। একক কোনো সিনেমার হাতে এতগুলো ফিল্মফেয়ার ট্রফি তোলার ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল।

তারকাখচিত আয়োজনে মঞ্চে ছিলেন বলিউডের কিং শাহরুখ খান, সঙ্গে করণ জোহর ও মনীশ পল। উপস্থাপনার পাশাপাশি শাহরুখ, কৃতি শ্যানন ও কাজলসহ জনপ্রিয় তারকারা দারুণ সব পারফরম্যান্সে মাতিয়ে তুলেছিলেন দর্শক ও অতিথিদের।

সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) এবং কার্তিক আরিয়ান (‘চান্দু চ্যাম্পিয়ন’)। সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট, তাঁর সিনেমা ‘জিগরা’র জন্য। আজীবন সম্মাননা পেয়েছেন বলিউডের কিংবদন্তি জিনাত আমান ও নির্মাতা শ্যাম বেনেগাল।

অন্যদিকে, সমালোচকদের মতে সেরা সিনেমা হয়েছে ‘আই ওয়ান্ট টু টক’, সেরা নবাগত পরিচালক পুরস্কার পেয়েছেন কুনাল খেমু (‘মাদগাঁও এক্সপ্রেস’) ও আদিত্য সুহাস জাম্ভলে (‘আর্টিকেল ৩৭০’)। আরডি বর্মন অ্যাওয়ার্ড পেয়েছেন নতুন প্রতিভা অচিন্ত ঠাক্কর (‘জিগরা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’), আর ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি ও প্রোডাকশন ডিজাইন বিভাগে ‘কিল’ ছবিটি ছিল সবচেয়ে এগিয়ে।