সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

মঞ্চে অভিনেত্রী ময়ূরীকে তুলতে গিয়ে ফেলে দিলেন অভিনেতা!


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-10
মঞ্চে অভিনেত্রী ময়ূরীকে তুলতে গিয়ে ফেলে দিলেন অভিনেতা!
সংগৃহীত ছবি

চলচ্চিত্রের অভিনেতা শ্রাবণ শাহ, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও কাজ করেন। একসময় জুটি বেঁধে ঢাকাই চলচ্চিত্রের আরেক আলোচিত অভিনেত্রী ময়ুরীর সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শো করেছেন। দিনাজপুরের হিলিতে একবার এমনই শো করতে গিয়ে অভিনেত্রী ময়ূরীকে তলতে গিয়ে ফেলে দিয়েছিলেন এই অভিনেতা। এ কথা সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে।

শ্রাবণ বলেন,  গাড়ি চলছে সারারাত সকাল দুপুর গড়িয়ে নামলাম দিনাজপুর হিলিতে। সময় কম হওয়াতে খুব দ্রুত রেডি হয়ে শো-এর জন্য আবার রওনা দিলাম। শো শুরু হওয়ার পর গানের মাঝখানে ময়ূরীকে হাতের উপর নিতে গিয়ে প্রচণ্ড মোটার কারণে ডিসব্যালেন্স হয়ে যায়, ময়ূরী হাত থেকে পড়ে যায় নিচে। 

অভিনেত্রী সে সময়ের কথা উল্লেখ করে বলেন, হায় হায় এ আমি কি করলাম, ভয়ে বুক ধুব ধাপ করে কাঁপছে আর ভাবছি আজকে আমি শেষ (বলে রাখা ভালো ময়ূরীর তখনকার ক্রেজ বর্তমান সময়ের কিংবা যারাই আলোচনার শীর্ষে এখন তারা প্রতি জন আগের ময়ূরীর ক্রেজের কাছে শত মাইল দূরে থাকবে), শো শেষে গ্রিনরুমে যাওয়ার পথে মনে মনে ভাবছি থাপ্পরটা কি ডান গালে দেবে নাকি বাম গালে দেবে, আচ্ছা যে গালেই হোক দাঁতে দাঁত চিবিয়ে রাখতে হবে যেন থাপ্পরের সাথে দাঁত না নড়ে যায়।

 

তবে এই ঘটনার পর ময়ূরীকে কিছুই বলেননি, এমনটাই জানিয়ে শ্রাবণ বলেন,  আশ্চর্যের বিষয় হলো গ্রিনরুমে যাওয়ার পর এই ব্যাপারে কোন কথাই বল্লোনা ময়ূরী,সেদিন কাজ শেষ করে ভাবছি সারাক্ষণ ময়ূরী হুটহাট করে রাগ হয়ে যায় চরমভাবে চিৎকার চেঁচামেচি বকাবকি করে কিন্তু এত বড় অঘটন ঘটানোর পরেও আমাকে কিছুই বলল না। 

 “দাবাং” ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছাড়াও পল্লী মালেকের ‘পরশ প্রেমের ছোঁয়া’, এফ জাহাঙ্গীরের ‘অশান্ত মেয়ে’, রিকি মাসুদের ‘স্টোরি অব সামারা’। পরীমনির বিপরীতে শাহ আলম মণ্ডলের ‘আপন ঘর’ ছবিতে বাপ্পীও ছিলেন। কাজী হায়াতের অনুদানের ছবি ‘জয় বাংলা’সহ অনেকগুলো ছবিতে অভিনয় করেন শ্রাবণ শাহ।