সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিনোদন

জেনে নিন, ঢাকায় কোথায় কবে গাইবেন আতিফ আসলাম


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-20
জেনে নিন, ঢাকায় কোথায় কবে গাইবেন আতিফ আসলাম
পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।

পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। এ বিষয়ে গায়ক নিজেই সামাজিক মাধ্যমে সরাসরি তথ্য দিয়েছেন। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে আতিফ নিশ্চিত করেছেন, তার বহুল প্রতীক্ষিত কনসার্ট হবে ডিসেম্বরে। 

এক পোস্টে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, ১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়। পোস্টের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি কোনো কনসার্টে গান পরিবেশন করছেন।

আতিফ আসলামকে ঢাকায় আনছে মেইন স্টেজ নামের প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, কনসার্টের শিরোনাম ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো। 

বসুন্ধরা মাঠে হবে কনসার্টটি। ভেন্যুর গেট খুলবে দুপুর ১টায়। কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়। কনসার্ট চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি- এই দুই ক্যাটাগরিতে। 

এর আগে, ২০২৪ সালের ২৯ নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ। তখন ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে পরিবেশন করেছিলেন দর্শকদের প্রিয় গানগুলো।