ভালো নাটক নির্মাণ হয়: বাচ্চু ডিরেক্টরের মুনশিয়ানায়
নিজেস্ব প্রতিবেদক -ইসময়
eshomoy.com || 2022-04-04
অনেক দিন একসঙ্গে থেকে কাজ করলে একটা বন্ডিং তৈরি হয়, তখন অভিনয়টাও ভালো হয়। এ ছাড়াও ডিরেক্টরের মুনশিয়ানারও প্রয়োজন হয়। সেই মুনশিয়ানা থাকায় তিনি ব্যাচেলর পয়েন্টের নির্মাতা কাজল আরেফিন অমির প্রশংসা করেন।
নাটকের চরিত্র যখন জীবন্ত হয় তখনই অভিনেতার সার্থকতা। ব্যাচেলর পয়েন্টে এলাকার বড় ভাই বাচ্চু চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ মুসাফির বাচ্চু। সিরিজটিতে তার অভিনয় প্রশংসা পেয়েছে। তিনি তার চরিত্রকে জীবন্ত করে তুলতে পেরেছেন। সম্প্রতি তিনি কথা বলেছেন সময় সংবাদের সঙ্গে। এ সময় ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, একসঙ্গে থেকে কাজ করলে একটা বন্ডিং তৈরি হয়, তখন অভিনয়টাও ভালো হয়। এ ছাড়াও ডিরেক্টরের মুনশিয়ানায় ভালো নাটক নির্মাণ হয়। তাই তিনি ব্যাচেলর পয়েন্টের নির্মাতা কাজল আরেফিন অমির মুনশিয়ানার প্রশংসা করেন।
এ ছাড়াও এই সিরিজের সিজন ফোরে তিনি আছেন কি না–এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, সিজন ফোরে আছি। আমি ইদানীং ফেসবুকে ঢুকতে পারি না। লোকজন জিজ্ঞেস করে: আপনি কি নাই নাকি কবে আসবেন? তখন আমি বলি: ওটা তো ডিরেক্টরের কাজ। আমি তো জানি না কবে আসব।’
এই জনপ্রিয় ধারাবাহিক ছাড়াও তিনি অনেক ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করছেন। ‘মুকিম ব্রাদার্স’ নাটকে তার অভিনয় প্রশংসিত হয়। যদিও জনপ্রিয় অভিনেতা মুসাফির সৈয়দ অনেক দিন দূরে ছিলেন অভিনয় থেকে। এখন আবার নিয়মিত হয়েছেন অভিনয়ে। এখন অভিনয়ই তার একমাত্র পেশা।