সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিনোদন

ধর্মেন্দ্রর শেষ দিনগুলো ছিল নিষ্ঠুরতা আর কষ্টে ভরপুর ঃ হেমা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-01
ধর্মেন্দ্রর শেষ দিনগুলো ছিল নিষ্ঠুরতা আর কষ্টে ভরপুর ঃ হেমা
হেমা মালিনি ও ধর্মেন্দ্র।

সোমবার (২৪ নভেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বর্ষীয়ান অভিনেতার প্রয়ানে এখনও শোকের ছায়ায় চলচ্চিত্র জগত থেকে ভক্তদের মধ্যে। দেওল পরিবারের অনেকে শেষ বিদায় জানাতে পারেননি অভিনেতাকে। অবশেষে এই নিয়ে কথা বললেন হেমা। এবার চলচ্চিত্র নির্মাতা হামেদ আল রেয়ামি জানালেন হেমা তার সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন যে, ধর্মেন্দ্রর শেষ দিনগুলো ছিল নিষ্ঠুরতা আর কষ্টে ভরপুর।

হেমা জানান, শেষের দিনগুলোতে ধর্মেন্দ্রর শারীরিক কষ্ট সহ্য করতে পারছিল না পরিবারও। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা চলচ্চিত্র নির্মাতা হামাদ আল রিয়ামি ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রর মৃত্যুর পরে হেমার সঙ্গে কথা বলেন। হামাদ প্রকাশ করেছেন যে, তিনি হেমার সঙ্গে পরিবারের ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া করার সিদ্ধান্তের পিছনে কারণগুলি নিয়ে আলোচনা করেছিলেন।


তিনি হেমা মালিনির সঙ্গে একটি ছবি পোস্ট করে আরবি ভাষায় ক্যাপশনে লেখেন, শোকের তৃতীয় দিনে আমি প্রয়াত সুপারস্টার ধর্মেন্দ্রর স্ত্রী কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এই প্রথম আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিলাম, যদিও আমি এর আগে অনেকবার তাকে দূর থেকে দেখেছি। কিন্তু এবারেরটা ছিল ভিন্ন। একটি বেদনাদায়ক, হৃদয়বিদারক ঘটনা, এমন একটি জিনিস যা আমি যতই চেষ্টা করি না কেন, আমার বোধগম্য হবে না।

 

চলচ্চিত্র নির্মাতা আরও লেখেন, আমি তার সঙ্গে বসেছিলাম আর বুঝতে পারছিলাম অনেক কষ্টে নিজের ভিতরে থাকা কষ্ট লুকনোর চেষ্টা করছেন তিনি। কাঁপা কাঁপা স্বরে আমাকে বলেছিলেন-দু মাস আগে সেই দিন যদি ধর্মেন্দ্রর সঙ্গে খামারে থাকতাম... আমি যদি তাকে সেখানে দেখতে পেতাম!

 

হেমা আরও বলেন কীভাবে তিনি ধর্মেন্দ্রকে সবসময় বলতেন তার লেখা প্রবন্ধ বা কবিতা প্রকাশ করতে বলতেন। আর ধর্মেন্দ্র তাকে বলতেন, এখনই না, কিছু কবিতা শেষ করে নেই'! কিন্তু সময় ওকে সময় দিল না।


সূত্র: হিন্দুস্তান টাইমস