সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

বলিউডে জয়ার অভিষেক


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-08 19:07:00
বলিউডে জয়ার অভিষেক

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বলিউডে অভিষেক হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। অনিরুদ্ধ রায় পরিচালিত ‘কড়ক সিং’ নামের সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। 

এর আগে ‘কড়ক সিং’ সিনেমার ট্রেলারটিও দর্শকের বেশ আগ্রহের জন্ম দেয়। 

আরও পড়ুন- অর্চিতা স্পর্শিয়া মরণোত্তর দেহ দান করবেন

ট্রেলারের শুরুতে ফ্যামিলি ড্রামা মনে হলেও হঠাৎ করেই তা রূপ নেয় থ্রিলারে। সুখী কোনো পরিবারের গল্প নয় এটি, নয় প্রেমের গল্পও। পরতে পরতে লুকিয়ে আছে সাসপেন্স। 

ট্রেলারে দেখা যায়, অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব (পঙ্কজ) জানে না তিনি কে, কোথা থেকে কীভাবে হাসপাতালে এসেছেন। পরিচয় সংকটে ভোগা এই ব্যক্তির মেয়ের পরিচয়ে আসেন সানজানা সাংঘি ও প্রেমিকার পরিচয় নিয়ে আসেন জয়া আহসান।

আসেন অফিসের বসও। তারা তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না তিনি, নাকি না চেনার ভান করেন? তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনী। 

আরও পড়ুন- ভারতীয় অভিনেতা জগদীশ প্রতাপ ভান্ডারি গ্রেপ্তার হয়েছেন

জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন 'দিল বেচারা'খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। নভেম্বরে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। 

 

ইসময়/এনআই/এমআরএম