বলিউড সুপারস্টার শহীদ কাপুর অভীনিত ‘কবীর সিং’ সিনেমা বক্স অফিস কাঁপিয়েছিল। সেই সিনেমা দুর্দান্ত সফল হওয়ার পাশাপাশি বিতর্কও কুড়িয়েছিল। তবে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে যায় শহীদ কাপুর এই সিনেমার সুবাদে রাতারাতি। সম্প্রতি মুক্তি পেয়েছে শহীদের নতুন সিনেমা 'জার্সি'র ট্রেলার'। এক মুখ দাড়ি, উসকো-খুসকো চুল, দেখা যচ্ছে সেখানে।
কোনো রাগ শহীদের চোখে নেই। বরং হতাশা চোখের চাহনিতে। একটা ক্রিকেট খেলার জার্সি উপহার দিতে চায় সে তার ছেলেকে সিনেমায় । কিন্তু পকেটে পয়সা নেই। হাত পাততে হয় স্ত্রীর কাছে । রোজই ঝগড়া হয় স্ত্রীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে। কিন্তু প্রথম থেকে যে সে এমনটা ছিল না।ছিল দারুণ জনপ্রিয় "ক্রিকেট প্লেয়ার" হিসেবে। সেসব অতীত এখন ! সিনেমার গল্প এভাবে এগিয়ে যাবে ।
শহীদ কাপুর এ রকমই এক অসফল ক্রিকেটারের গল্প নিয়ে সিনেমার পর্দায় ফিরছেন। শহীদ কাপুর "কবীর সিংয়ের" ইমেজ ভেঙে এই সিনেমায় একেবারেই নতুন অবতারে।
২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা 'জার্সি'র রিমেক হচ্ছে শহীদের এই সিনেমা। তেলুগু সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছিল। বলিউডে সিনেমাটির পরিচালক গৌতম তিন্নানাউরি। সিনেমায় শহীদের বিপরীতে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর।
এই সিনেমার ট্রেলার দেখে তেলুগু সিনেমার অভিনেতা নানি জানিয়েছেন, 'শহীদ খুবই ভালো অভিনেতা। দর্শক অবশ্যই শহীদের অভিনয় পছন্দ করবেন। আমার আশা এই সিনেমা বক্স অফিসেও ভালো করবে।
এক সাক্ষাৎকারে 'জার্সি' প্রসঙ্গে শহীদ বলেন যে প্রথমে এই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর এই সিনেমার প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল 'কবীর সিং' মুক্তি পাওয়ার সপ্তাহ দু-এক আগেই। শেষপর্যন্ত 'জার্সি'-র অরিজিনাল ভার্সনটি বসে দেখেন তিনি। সেই সময়ে তার পাশে ছিল স্ত্রী মীরা রাজপুত এবং ম্যানেজার।
'জার্সি' দেখতে দেখতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে কেঁদে ভাসিয়েছিলেন তিনি- বলেন শহীদ। তারপরেই ঠিক করেন তিনি 'জার্সি'র রিমেকে কাজ করবেন। বক্তব্যের শেষে তার সংযোজন, ‘আজ বলতে পারি ’জার্সি' আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা সিনেমা হতে চলেছে।