সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বিনোদন

কারিনা কাপুর বলেন অমিতাভ খারাপ লোক


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-11-29
কারিনা কাপুর বলেন অমিতাভ খারাপ লোক

 


অমিতাভ বচ্চন খারাপ মানুষ, বলিউড বেবো কারিনা কাপুর ছোট বেলায় এমনটাই ভাবতেন। সদ্য শেয়ার করেছেন অমিতাভ বচ্চন 'ভারতীয় সংবাদমাধ্যমে' কারিনার খারাপ ভাবার আসল কারণ । ১৯৮০-র দশকে তিনি সহ কারিনার বাবা রণধীর কাপুরও দাপিয়ে অভিনয় করছেন -সেই সাক্ষাৎকারে বলেন 'বিগ বি'।

 

 

সে সময় রণধীরকে মারার সিন যদি অনস্ক্রিনে অমিতাভের থাকত, সেটি দেখে কারিনা ধারণা করতো , যেহেতু তার বাবাকে মারছেন অমিতাভ, সে কারণে অমিতাভ খারাপ মানুষ ! ‘পুকার’ সিনেমায় ১৯৮৩ সালে এমন দৃশ্য ছিল। অমিতাভের উপর রেগে গিয়েছিলেন সে দিনের ছোট্ট করিনা সেটি দেখে ।

 

 

অমিতাভ আরও বলেন, আমরা গোয়াতে ‘পুকার’ সিনেমার শুটিং করছিলাম । একটা সামার হ্যাট পরে শুটিং দেখছিল ছোট্ট করিনা । ও খুব বিরক্ত হয়েছিল আমার ওপর, যখন ওর বাবাকে মারার দৃশ্য ছিল। বাবাকে বাঁচাতে দৌড়ে বাবার কাছে চলে গিয়ছিল আমার মতো খারাপ লোকের হাত থেকে। কারিনা কেঁদে ফেলেছিল। বালি ভর্তি হয়ে গিয়েছিল পা। আমি খারাপ লোক নই, পানি দিয়ে কারিনার পা পরিষ্কার করতে করতে বোঝাতে চেয়েছিলাম।

কারিনা চান তার দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর সিনেমায় আসুক। বেবো মুখ খোলেন দুই সন্তানের ভিন্ন ব্যক্তিত্ব নিয়েও। কারিনা বলেন, জাহাঙ্গীর (জেহ) আমার ও সইফের দু’জনেরই ব্যক্তিত্ব পেয়েছে। তৈমুরের ব্যক্তিত্ব অনেকটাই ওর বাবা সাইফের মতো। 

 

 

মুখ খুলেছেন দুই ছেলের নাম নিয়ে যে বিতর্ক চলেছে তা নিয়েও। ইতিহাস বলছে, নুরুউদ্দিন মুহাম্মদ সেলিম বা জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তিনি ১৬০৫ সাল থেকে তার মৃত্যু অবধি ১৬২৭ সাল পর্যন্ত রাজত্ব করেন। এর আগে প্রথম সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে সমালোচিত হয়েছিল কাপুর ও খান পরিবার।

 

 

 নেটিজেনদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছিলেন, অত্যাচারী শাসক তৈমুরের নামে কী করে ছেলের নামকরণ হতে পারে তা নিয়ে। অন্যথা হয়নি জাহাঙ্গীরের বেলাতেও। কারিনা বলেন, আর কোনও উপায় নেই। ধ্যান করতে হবে আমায় । পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে। দুটি পিঠ একটি মুদ্রায়। পজেটিভ-নেগেটিভ। দুই নিষ্পাপ শিশুকে নিয়ে কথা হচ্ছে। আমি পজেটিভ থাকব ও একই সঙ্গে খুশি থাকব।