সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : বিনোদন

অনির্বাণের সঙ্গে সংসার ভাঙার খবরে মুখ খুললেন মধুরিমা


eshomoy.com || 2024-04-30
অনির্বাণের সঙ্গে সংসার ভাঙার খবরে মুখ খুললেন মধুরিমা

ওপার বাংলার সিনেমার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ভালোবেসে বিয়ে করেছিলেন শিল্পী মধুরিমা গোস্বামীকে। ২০২০ সালে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। বিয়ের মাত্র ৪ বছরের মাথায় গুঞ্জন ছড়িয়েছে, ভেঙে যাচ্ছে তাদের সংসার।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অনির্বাণের স্ত্রী। এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখনও এসব নিয়ে এত আলোচনা চলছে? আমার তো ভেবেই হাসি পাচ্ছে।

বিচ্ছেদ প্রশ্নে এই অভিনয়শিল্পী বলেন, একেবারেই না। আমার কিন্তু আপনার প্রশ্নটা খারাপ লাগেনি। বরং সত্যি যদি আমার আর অনির্বাণদার বিবাহবিচ্ছেদ ঘটত, একটু খারাপ লাগত এই ফোনটা এলে। তবে বিষয়টা যেহেতু সত্যি নয়, আমি কিছু মনে করছি না। বরং খোলাখুলি বলতে চাইছি যে, পুরোটাই গুজব।

এবারই প্রথম নয়, গত বছরও এ দম্পতির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছিল। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিল, ‘দু’জনের দূরত্বের কথা অনেকেই এখন জানেন বা অনুভব করছেন।’ এ গুঞ্জনের সত্যতা নিয়ে মধুরিমা বলেছিলেন, ‘এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ তারপর সময়ের সঙ্গে এ দম্পতির বিচ্ছেদের খবরে ভাটা পড়ে।

মধুরিমার বাবা পদ্মশ্রীখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। তিনি নিজেও নাট্যচর্চার সঙ্গে যুক্ত। তার পড়াশোনাও থিয়েটার নিয়ে। অনির্বাণের সঙ্গে একত্রে নাট্য প্রযোজনায় কাজও করেছেন।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান অনির্বাণ ভট্টাচার্য। পরবর্তীতে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ঈগলের চোখ’, ‘আরশি নগর’, ‘কলকাতায় কলম্বাস’, ‘ধনঞ্জয়’, ‘দেবী’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘শাহজাহান রিজেন্সি’ প্রভৃতি।