সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : বিনোদন

মেকআপ ছাড়া দারোয়ানও চিনলেন না সোনাক্ষীকে!


eshomoy.com || 2014-03-13 15:47:00
মেকআপ ছাড়া দারোয়ানও চিনলেন না সোনাক্ষীকে!

বলিউডের তারকারা ক্যামেরার সামনে ভারী মেক আপ নিয়ে শুটিং করেন। বলিউডের নানান অনুষ্ঠানেও মেকআপ ছাড়া কোথাও যান না তাঁরা। আর তাই মেকআপ ছাড়া বাইরে বের হলেই তাদেরকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। একটি রিয়েলিটি শো’তে মেক আপ ছাড়া উপস্থিত হয়েই বিপদে পড়েছেন বেচারি।
 
জানা যায়, একটি রিয়েলিটি শোতে দেরিতে পৌঁছান সোনাক্ষী। দেরি হয়ে যাওয়ার কারণে তাড়াহুড়া করে মেক আপ ছাড়াই বাড়ি থেকে বের হয়ে যান তিনি। কিন্তু শুটিং স্পটে গিয়ে সেটের ভেতরে ঢুকতে গিয়ে পড়েন বিপত্তিতে। মেকআপ ছাড়া দারোয়ান চিনতেই পারেননি এই জনপ্রিয় এই বলিউড তারকাকে। আর তাই দারোয়ান তাকে ভিতরে যেতে বাধা দেন। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেন সোনাক্ষী। বেশ রেগে গিয়ে চিৎকার করে দারোয়ানকে বলে ফেলেন, ‘হ্যালো, আই এম সোনাক্ষী সিনহা।’
 
তার চিৎকার এবং বলার ধরণ দেখে দারোয়ানের ভুল ভাংতে বেশি দেরি হয়নি। দারোয়ান তখনই বুঝে ফেলেন যে তিনি শত্রুঘন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। তবে এরই মধ্যে সোনাক্ষীর চিৎকারে সেটের অন্যান্যরা দৌড়ে আসেন।