সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ফরিদপুর

মানবতার এক অনন্য নজির

ছাগল চুরির ঘটনায় চোরের হেদায়েতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত !


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2025-09-26
ছাগল চুরির ঘটনায় চোরের হেদায়েতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত !

ফরিদপুরের মধুখালীর রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চুরির ঘটনায় এক ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে। চুরি যাওয়া ছাগল ফিরে না পেলেও কিংবা চোরকে গালমন্দ না করে চোরের হেদায়েত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজ। 

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বাদজুম্মা এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

জানা যায়, প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ ভালো-মন্দ কাজ করে ভুলে কিংবা লোভে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে সে তার ভুল বুঝতে পারে ও সঠিক পথে ফিরে আসে।

এ উপলক্ষে তিনি মাইকিং করে সবার মাঝে সচেতনতা বাড়িয়ে এক মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মাহফিলে উপস্থিত অতিথিরা সবুজের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এ ধরনের আয়োজন সমাজে একটি মানবিক বার্তা পৌঁছে দেবে।

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, “চোর হয়তো অভাবে তাড়ানোর বা লোভের বশবর্তী হয়ে এ অপরাধের সাথে যুক্ত হয়েছে, এমতো অবস্থায় আমি যদি তাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করি তবে আমার আর তার ভেতর পার্থক্য থাকলো কি আমি চাই সে তার ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে নিজেকে সংযত রাখুক আমি আমার ভালো প্রচেষ্টা দিয়ে সমাজের নৈতিক অবক্ষয়ের পরিবর্তন আনতে চাই"।

এ বিষয়ে স্থানীয়রা জানান, "এ আয়োজন শুধু এলাকায় নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানান স্থানীয় সচেতন মহল।"