সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ফরিদপুর

ভাঙ্গায় পৃথক স্থানে সংঘর্ষঃ ২য় দিনেও ফের দু'দল গ্রামবাসীর সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2025-11-04
ভাঙ্গায় পৃথক স্থানে সংঘর্ষঃ ২য় দিনেও ফের দু'দল গ্রামবাসীর সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থানে দু,দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছে।

উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গতকালের ঘটনার পর দ্বিতীয় দিনে আবারও দুই দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। 

সোমবার ওই গ্রামে সায়মন মাতুব্বরের দলের মিন্টুকে মারধর করলে দু'দল গ্রামবাসীর ফের সংঘর্ষ শুরু হয়। এতে আজ সকালে কমপক্ষে ১৫ জন সহ অন্তত ৬০ জন  গ্রামবাসী আহত হয়। প্রায় ২০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দু'পক্ষের সংঘর্ষের জেরে ধরে আজ সকালে মিন্টু নামের একটি ছেলেকে মারধর করে কুদ্দুস মাতুব্বর দলের লোকজন। এরপর পরই দুই পক্ষের লোকজন ফের দেশীয় অস্ত্র ঢাল  শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ভেঙে ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। এতে বেশকিছু বাড়িঘর ভাংচুর, লুঠপাট চালানো হয়। আহতরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

গতকাল রোববার বিকেলে  ওই গ্রামে একটি জমি মাপ নিয়ে  শালিস বৈঠকে বসা নিয়ে দু'দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে সংঘর্ষ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলতে থাকে। এতে  অর্ধশতাধিক  আহত হয়।

এদিকে আজ সকালে উপজেলার পৌরসদরের বাস্তখোলা সদরদী গ্রামে জমিজমার দ্বন্দ্বে অন্তত ১০ জন আহত হয়েছে। 

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, গতকালের সুত্র ধরে আজ ফের সংঘর্ষে দুই দল সংঘর্ষে লিপ্ত হয়। বেশ কিছু বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।