সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে আজ দুই শিক্ষার্থীর প্রাণ গেল সড়কে !


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2025-11-29
ফরিদপুরে আজ দুই শিক্ষার্থীর প্রাণ গেল সড়কে !

আজ ফরিদপুরের পৃথক পৃথক জায়গায় দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। 

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় হামজা মোল্লা (১৫) নামের এক স্কু ল ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা সদরের বেপারী বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামজা উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী শহীদ মোল্লার ছেলে এবং স্থানীয় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হামজা মোটরসাইকেল চালিয়ে সদরপুরের দিকে আসার সময় বেপারী বাড়ির মোড়ে পৌঁছালে একটি ইজিবাইক ইউটার্ন নেওয়ার সময় হামজার মোটরসাইকেলটি সেটির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হামজা রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের ওপর ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েলিয়া জাহান আঁচল তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আজ সকাল আনুমানিক ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী নামক স্থানে বাস চাপায় সাহিদা আক্তার নামক এক কলেজ শিক্ষার্থী নিহত হয়।