সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ফরিদপুর

বিয়ের দাওয়াত না পাওয়ায় হামলা-ভাঙচুর, আহত ২৫ জন


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-15 00:00:00
বিয়ের দাওয়াত না পাওয়ায় হামলা-ভাঙচুর, আহত ২৫ জন

 

 

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাওয়াত না পাওয়ায় হামলা ও সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।


১৫ জুলাই (শুক্রবার) সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ছোট পাইককান্দী গ্রামের জাকির মোল্লার ছেলে জুনাইদ মোল্লা গত ১২ জুলাই বিয়ে করেন। এ বিয়ের অনুষ্ঠানে গ্রাম্যদলের পক্ষের মাতবর সিরাজ মোল্লা দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হন। এরই জের ধরে শুক্রবার সকালে সিরাজ মোল্লা ও তার সমর্থকরা জুনাইদ মোল্লার ওপর হামলা চালায়।


এ সময় আত্মরক্ষা করতে জুনাইদ দৌড়ে সিরাজ মোল্লার প্রতিপক্ষ ইউসুফ মোল্লার বাড়িতে আশ্রয় নেয়। সিরাজ মোল্লা ও তার সমর্থকরা ইউসুফ মোল্লার বাড়িঘর ভাঙচুর করে। এরপর দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।


আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।