সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2026-08-16
ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরের সালথা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ‌ ইসলাম।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উদ্যোগের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি  বলেন ‌ “শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব। সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।