ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে মানিকদহ ইউনিয়নের বারোবিঘা চকে প্রায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বারোবিঘা চকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষার লক্ষ্যে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বারোবিঘা চকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপজেলা মৎস্য অফিস।