সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ফরিদপুর

ভাঙ্গায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল, খোয়াড় ও ছাগলের খাবার বিতরণ


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-06-01
ভাঙ্গায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল, খোয়াড় ও ছাগলের খাবার বিতরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বসবাসরত হতদরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরের “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় ছাগল, ছাগলের খোয়াড় এবং ছাগলের খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য অফিস কার্যালয় চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা-কর্মচারী, মৎস্য জীবি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, মাঠ সহায়ক কর্মী ইশতিয়াক আহমেদ অন্তর, সুস্মিতা ধর সহ বিভিন্ন এলাকার নিবন্ধিত মৎস্য চাষীগণ

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী জানান, নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মৎস্য অফিস। তারই ধারাবাহিকতায় উক্ত কার্যক্রম বাস্তবায়নে উপজেলাধীন বিভিন্ন গ্রামের নিবন্ধিত দরিদ্র জেলেদের মধ্য থেকে যাচাই- বাছাইয়ের মাধ্যমে ২০জন দরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে ৪০টি ছাগল, ২০টি ছাগলের খোয়াড় এবং ছাগলের খাবার বিতরণ করা হয়।

 এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, যারা সারা বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে, মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে তারা যেনো মাছ না ধরে, তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসেবে এই ছাগল এবং ছাগলের খোয়াড় পেয়েছেন। তারা যেনো বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে  নিজেদের স্বাবলম্বী করতে পারেন।”