সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শরীয়তপুর

মানবতার কান্ডারী এনামুল হক শামীম।


মুনতাসীর আহমেদ রুবাইদ - জেলা প্রতিনিধি - ই সময়

eshomoy.com || 2024-03-22
মানবতার কান্ডারী  এনামুল হক শামীম।
এনামুল হক শামীম।

এ কে এম এনামুল হক শামীম তৃনমূল থেকে উঠে আসা একজন বিচক্ষণ  রাজনীতিবিদ  শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী। তিনি শরীয়তপুর-২ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।


 একেএম এনামুল হক শামীম ১৯৬৫ সালের ১০ নভেম্বর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চর গোপালপুর ইউনিয়নের মালতকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম  বীরমুক্তিযোদ্ধা  আবুল হাসেম মিয়া ও মাতার নাম আশ্রাফুন নেছা। দাম্পত্য সঙ্গী তাহমিনা খাতুন সন্তান দুই কন্যা।  শামীম নোয়াখালীর এ এম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার দাদা রওশন আলীও একজন জনপ্রতিনিধি ছিলেন। তার ছোট ভাই এ কে এম আমিনুল হক বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল বর্তমান সরকারের আনসার ভিডিপির মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন। তাঁর  ছোট ভাই দেশের সর্বকনিষ্ঠ সার্জন ডা. সিয়াম। 


একেএম এনামুল হক শামীম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৭৯ এম এ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৮৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৮৬ সালে সাধারণ সম্পাদক ও ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। পরের বছর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ১৯৯২ সালে সিনিয়র সহ-সভাপতি ও ১৯৯৪ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০০২ সালে আওয়ামী লীগের পর্যবেক্ষক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তিনি মূল রাজনীতিতে প্রবেশ করেন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার ও ডিসেম্বরে দ্বিতীয়বারেরমত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হন এবং ২০১৬ সালের অক্টোবরে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।


২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামীম শরীয়তপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারেরমত সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি ৭ জানুয়ারি ২০১৯ সালে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান।


৭ই জানুয়ারি ২০২৪ এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পূনরায় বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন পেয়ে শরীয়তপুর ০২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে এবার তিনি মন্ত্রনালয়ে জায়গা করে নিতে পারেননি। 


সখিপুর এবং নড়িয়ার জনসাধারণের তীব্র ইচ্ছে ছিলো শামীম   মন্ত্রী হবে কিন্তু আশাহত হয়েছিল। 


তিনি বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা।


তিনি সখিপুর এবং নড়িয়ার রাস্তার আমূল-পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তিনি সখিপুরের জনসাধারণের  ভোগান্তি দূর করার জন্য সখিপুরে সাবরেজিস্ট্রি অফিস করে দিয়েছেন। সখিপুর থেকে চাঁদপুরের ও ঢাকাগামী যাত্রীদের বিশ্রামের জন্য জয় বাংলা ঘাট করেছেন। নড়িয়াতে করেছেন জয় বাংলা এভিনিউ যা অত্যান্ত মনোরম পরিবেশে তৈরি  করা হয়েছে। 


এম পি হওয়ার পূর্বে নড়িয়ায় কীর্তিনাশা পদ্মা নদীর ভাঙ্গনে নড়িয়ার জনসাধারণকে ভোগান্তির মুখে ফেলেছিল।  মসজিদ মন্দির বাড়ি দোকান অনেক সম্পদ নদী গর্ভে বিলীন হয়ে যায় ।  কোন কতৃপক্ষ বা কোন নেতা কোন ব্যবস্থা গ্রহণ করেননি কিন্তু তিনি এই দূরাবস্থা দেখে সাধারণ মানুষের কষ্ট দেখে নরীয়ায়  নদী ভাঙ্গনরোধ করতে  তৈরি করেছেন বাঁধ। এখন নড়িয়ার জনসাধারণের মুখে হাসি ফুটেছে। 


সখিপুর এবং নড়িয়ার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় সরকারী অনুদানের মাধ্যমে আধুনিক বহুতল ভবন নির্মাণ করেন। 


তিনি সখিপুরের চরভাগা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট  একটি হাসপাতাল তৈরি করেছেন। 


সখিপুরের একটি পাওয়ার হাউজ এবং বিদ্যুৎ অফিস করেছেন।  এখন সখিপুরের জনসাধারণের বিদ্যুতের ভোগান্তি নেই বললেই চলে।


তার উদ্যোগে সখিপুর কেন্দ্রীয় মসজিদের ভবনটি আধুনিক বহুতল ভবনে পুননির্মাণ কাজ চলমান রয়েছে। 


কোন পরিবার কোন দূর্ঘটনায় পড়লে (এক্সিডেন্টে, আগুনে জ্বলে ক্ষতি হওয়া ) তিনি নিজে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। 


তিনি সকালে ফজর নামাজের পর রাস্তায় হাঁটতে হাঁটতে সকল পেশা শ্রেনীর মানুষের সাথে সাক্ষাৎ করেন তাদের সমস্যা নিয়ে কথা বলে সমাধানের পথ দেখিয়ে  দেন।


সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করার সময় তাঁকে দেখে কেও বলতে পারবে না তিনি একজন সংসদ সদস্য এবং সাবেক উপমন্ত্রী ছিলেন।


আপামর জনসাধারণে আশ্রয় স্হল চরান্চলের আশার বাতিঘর একেএম এনামুল হক শামীম উন্নয়নের অগ্র যাত্রা অব্যাহত থাকুক, জনগণ সেটাই প্রত্যাশা করে।


মুনতাসীর আহমেদ রুবাইদ 

জেলা প্রতিনিধি (শরীয়তপুর)

ই সময়