ইঞ্জিনিয়ার গুলফাম বকাউলের চূড়ান্ত প্রার্থিতা জানান দেওয়ার লক্ষ্যে মোটর সাইকেল শোভাযাত্রা।
আসন্ন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অবস্থান কতোটা শক্তিশালী এবং চূড়ান্ত প্রার্থিতা জানান দেওয়ার লক্ষ্যে এক বিশাল মটর সাইকেল(বহর) র্যালি করেছেন ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম বকাউল।
আজ ৫ এপ্রিল সকাল ১০:০০ ঘটিকার সময় মটর সাইকেল র্যালি শুরু হয়।
গুলফাম বকাউলের নেতৃত্বে প্রায় চার শতাধিক মটর সাইকেল চরভাগাস্থ বাস ভবন হতে নির্বাচনি এলাকা অর্থ্যাৎ সমগ্র ভেদরগঞ্জে প্রচারণা চালান। পথিমধ্যে জনতার সাথে কুশল বিনিময় করেন।
মটর সাইকেল র্যালিতে অংশগ্রহণ করা একজন বলেন, গুলফাম বকাউলের ব্যক্তিত্ব আমাকে আজকের মটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে আগ্রহী করেছে।সৎ,শিক্ষিত,মার্জিত মানুষ হিসেবে গুলফাম বকাউলকে আরও অগ্রগামী করার লক্ষ্যে আমার আজকের অংশগ্রহণ। আমি সাধারণ জনতাকে সামগ্রিক বিষয়গুলোকে মূল্যায়ন করে ভোটদানের জন্য অনুরোধ করছি।
একজন সমর্থক বলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসাবে গুলফাম ভাইয়ের চেয়ে শিক্ষিত সৎ লোক এবং একজন সমাজসেবক শিক্ষানুরাগী এর আগে আমরা দেখিনি তাই গুলফাম ভাইয়ের জয়ের জন্য আমরা আশাবাদী।
জেড এইচ সিকদার বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন ছাত্র বলেন, এমন সুশিক্ষিত সমাজসেবক পরিবারের সন্তান গুলফাম ভাই রাজনীতিতে আসলে ভেদরগঞ্জের আমূল পরিবর্তন করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।
এই সম্পর্কে ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম বকাউল জানান, আজকে এই মটর সাইকেল র্যালিতে সাধারণ জনগণের অংশগ্রহণ আমাকে অধিক আত্মবিশ্বাসী করেছে।সাধারণ জনগণের যে পরিমান সারা পাচ্ছি আগামীর পরিবর্তনের বার্তা পাচ্ছি । আমি আমার পরিবার জনগণের সাথে ছিলাম আছি থাকবো সুখে দুঃখে সব সময় । তিনি অংশগ্রহণ করা সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন ।
মটর সাইকেল র্যালিতে ভেদরগঞ্জ উপজেলায় অন্তর্গত ০৯ টি ইউনিয়নের সকল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল আকাশচুম্বী।