আজ আনুমানিক ১০ ঘটিকার সময় সাদা মনের মানুষ শাহজাহান মাল। গরুর ঘাস কেটে বাড়িতে ফেরার পথে হাবীব সিকদার - ঘড়িষার সড়কে অজ্ঞাত কিশোর বাইক হোল্ডারের অতর্কিত আঘাততে মৃত্যু বরণ করেন। তিনি মৃত্যু শয্যায় শায়িত।
এই মর্মান্তিক মৃত্যু পরিবার হারাতে বসেছে একজন পরিশ্রমী স্বামী । সন্তান হারাতে বসেছে একজন বাবা। এভাবে আর কতদিন অপমৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে ?
প্রকৃতভাবে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায় কাদের ঘাড়ে পৌঁছাবে ? অবস্হাশালী অভিভাবকরা অল্প বয়সে কিশোর দের হোন্ডা কিনে দিতে বাধ্য হন। হোন্ডা ব্যবসায়ীরা লোভনীয় অফার দিয়ে এইসব টিনএজার চালকদের আকৃষ্ট করেন। এমন কি কিস্তির মত কার্যক্রম তৈরি করে যুবককে প্রভাবিত করতে পিছপা হন না।
তাঁরা কী এসব দূর্ঘটনার মর্মান্তিক ইতিহাস কখনো পর্যবেক্ষণ করেছেন ?... করে নাই ! এই যন্ত্রদানবের কারণে কত পরিবার নিঃস্ব হয়েছে ? কত পরিবার দেনায় জর্জরিত হয়ে পথে বসেছে ? কখনো কী ভেবেছেন ?
সচেতন অভিভাবকদের প্রত্যাশা - সন্তানকে হোন্ডাবাইক কিনে দেওয়ার আগে একটু৷ ভাবুন ! সন্তানের ভবিষ্যৎ কথা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন।