শরীয়তপুরে আনসার সদস্যদের সাথে ট্রাফিকের দায়িত্বে অগ্রযাত্রা ফাউন্ডেশন।
নিরব তাহসান, শরীয়তপুর
eshomoy.com || 2024-08-18
ছবি : অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ
শরীয়তপুর
মুখে বাঁশি নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের সামনের সড়কে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে আনসার বাহিনীর সাথে দায়িত্ব পালন করছেন অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ এর সদস্যরা । বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে চলছে কাজ। আর তাতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা।
বুধবার ( ১৪ই অগাস্ট ) সরেজমিনে দেখা যায়, অগ্রযাত্রা ফাউন্ডেশনের কয়েকজন সদস্য শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ট্রাফিকের দায়িত্ব পালন শেষে যখন নড়িয়া বাজার চৌরাস্তায় এসে পৌঁছায় তখনই একজন লোককে হাতভাঙা অবস্থায় দেখতে পায়।
খোঁজ নিয়ে জানা যায় যে, একটি অটোরিকশা লোকটিকে ধাক্কা দেয় তখন উপস্থিত অগ্রযাত্রা ফাউন্ডেশনের সদস্যরা কিছু আর্থিক সহযোগিতা দিয়ে রোগীকে নিজ দায়িত্বে নিকটস্থ হাসপাতালে পাঠায়। এবং ঘটনাস্থলে যানজট কমাতে ফাউন্ডেশনের সদস্যরা ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত হয়।
এ বিষয় জানতে চাইলে, অগ্রযাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মো. পারভেজ মোশারফ বলেন, আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সবসময় মানুষের কল্যাণে কাজ করি।
রোগীর অবস্থা খারাপ অনুভব করে সংগঠনের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা দিয়ে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসাইন, প্রতিষ্ঠাতা সদস্য কাওসার বেপারী, কার্যনির্বাহী সদস্য মাহমুদা ইসলাম ইলা ও লামিয়া উপস্থিত থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করেন।
ট্রাফিকব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
নিরব তাহসান, ( ইসময় )
শরীয়তপুর