সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : শরীয়তপুর

শরৎকাল উপলক্ষে 'বাঙালি আনা' আয়োজিত হয়েছে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।


মুনতাসির আহমেদ রুবাইদ।

eshomoy.com || 2024-09-20
শরৎকাল উপলক্ষে 'বাঙালি আনা' আয়োজিত হয়েছে  জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

চলছে শরৎকাল। উৎসবের আগমনী বার্তা নিয়ে শরৎ আসে আমাদের মাঝে। কাশফুলের শুভ্রতায় সেজেছে প্রকৃতি।

শরৎকাল উপলক্ষে 'বাঙালি আনা' উৎসবের আয়োজন করেছে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ২৬ তম ব্যাচের শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম। এসময় আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান মো. ইমামুনুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় ভাইস-চ্যান্সেলর ও অন্যান্য শিক্ষকবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা। এরপর বিভিন্ন পিঠা, ফল এবং বাংলা খাবার পরিবেশন করা হয়।

মাননীয় ভাইস-চ্যান্সেলর উক্ত আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ে যেন এমন আয়োজন আরো করা হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন। এসময় 'বাঙালি আনা' উৎসবে অংশ নেয়ার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলরকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।