সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুরে ‘হার পাওয়ার’ প্রকল্পের ল্যাপটপ পেলেন ১০৫ জন নারী


আরিফুল ইসলাম আরিফ, শেরপুর সদর প্রতিনিধি

eshomoy.com || 2025-01-14
শেরপুরে ‘হার পাওয়ার’ প্রকল্পের ল্যাপটপ পেলেন ১০৫ জন নারী

শেরপুরে সদরে ‘হার পাওয়ার’ প্রকল্পের ১০৫ জন প্রশিক্ষণার্থীকে জনপ্রতি একটি করে ল্যাপটপ বিনামূল্যে প্রদান করা হয়েছে। গত সোমবার দুপুর ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ল্যাপটপগুলো বিতরণ করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।  এ কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।   জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ছয় মাস মেয়াদি ‘হার পাওয়ার’ প্রকল্পের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রকল্প সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন জেলা আইসিটি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। তিনি জানান, নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে চারটি ক্যাটাগরিতে সর্বমোট ২৫ হাজার ১২৫ জন নারীকে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর সদর উপজেলায় ২১০ জন, নালিতাবাড়ীতে ১৮৫ জন এবং শ্রীবরদীতে ১২৫ জন সহ মোট ৫৮০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্প সূত্রে জানা যায়, ‘হার পাওয়ার’  প্রকল্পের আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়সী এসএসসি পাশ নারীদের ওয়েব ডেভেলপমেন্ট, আইটি সার্ভিস, কল সেন্টার এজেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওমেন ই-কমার্স প্রফেশনাল বিষয়ে এসব প্রশিক্ষণ প্রদান করে সরকারের আইসিটি ডিভিশন।