পূর্ব শত্রুতার জেরে শেরপুরের শ্রীবরদীতে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ইটন মিয়া (৫০)। ও গুরতর আহত শরিফুল ইসলাম (৪০), তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত টুটুল মিয়া (৪০), তোতা মিয়া (৪৮), ফুক্কু মিয়া(৫৫) তারা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে একই গ্রামের আলতাফ হোসেন সিরে ও বক্কর মিয়ার নেতৃত্বে প্রায় ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে মালাকোচা মোড়ে চেয়্যারমান বাড়ীর লোকজন এর উপর অতর্কিত হামলা করে রাম দা দিয়ে মাথায় কোপাতে থাকে, এতে ঘটনা স্থলে শরিফুল ইসলাম, ইটন মিয়া, টুটুল মিয়া, ফুক্কু মিয়া গুরতর আহত হয়েছেন। আশংকা জনক অবস্থায় ইটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
হামলায় আহত টুটুল মিয়া বলেন, আজ সকালে হঠাৎ ২০-৩০ জন লোক রাম দা, বল্লম, লাঠি নিয়ে মালাকোচা মোড়ের পাশে উৎপেতে থাকে। এ সময় আমরা মালাকোচা মোড়ে গেলেই তারা অতর্কিত হামলা করে ও রাম দা দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপাতে থাকে। আমার মাথায় কোপ দিয়ে কেটে ফেলেছে, আমার মাথায় ৩০ টা সেলাই দিতে হয়েছে।
শ্রীবরদী থানার ওসি কাইউম খান সিদ্দিক বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পায় নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।