সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং রানীশিমুল ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাফিজল হক তানভীর, শেরপুর

eshomoy.com || 2025-03-13
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং রানীশিমুল ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা ও কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বাদল উক্ত অনুষ্টানে বক্তব্য প্রদান করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং রানীশিমুল ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ বৃহসপ্রতিবার( ১৩ মার্চ) ভায়াডাংগা বাজার সংলগ্ন গার্লস  স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিবেশে এক পবিত্র আমেজ সৃষ্টি হয়। এরপর প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা ইসলামের দৃষ্টিতে রমজানের গুরুত্ব, আত্মসংযম, ত্যাগ ও ইবাদতের মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, রমজান কেবল সংযমের মাসই নয়, এটি আত্মশুদ্ধি ও সমাজ গঠনের মাস। এ সময় তাঁরা ইসলামী সমাজ বিনির্মাণে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা ও কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বাদল। উক্ত ইফতার মাহফিলে সভাপতি হিসাবে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং রানীশিমুল ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মোঃ ফারুক হোসেন। উক্ত অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান। ও অনান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর জেলা প্রতিনিধি জাকির হোসেন।

তাঁরা ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবতার ধর্ম, যা সমাজের প্রতিটি স্তরে ন্যায়ের প্রতিষ্ঠা চায়।

আলোচনা সভা শেষে উপস্থিত সবার জন্য ইফতারের আয়োজন করা হয়। উপস্থিত ব্যক্তিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং আল্লাহর দরবারে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণের জন্য।