সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে শ্রীবরদীতে বিএনপির কর্মী সমাবেশ


সাফিজল হক তানভীর, শেরপুর

eshomoy.com || 2025-07-08
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে শ্রীবরদীতে বিএনপির কর্মী সমাবেশ
শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল ও তাতীহাটি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল ও তাতীহাটি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই সোমবার বিকালে রানীশিমুল ইউনিয়নের, রানীশিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে এলাকার হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্র সংস্কার কর্মসূচি সম্পর্কে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অবহিত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু রায়হান মুহাম্মদ আলবেরুনী, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, শ্রীবরদী উপজেলা শাখা। তিনি তার বক্তবে বলেন তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তা দেশের মানুষের মুক্তির রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দেশে আইনের শাসন, মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি আরও বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে সুসংগঠিত করে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলনে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহফুজুল হাসান আংগুর, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি, শ্রীবরদী উপজেলা শাখা। তিনি বলেন, দলীয়করণ, দুঃশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে তারেক রহমানের রাষ্ট্র সংস্কার কর্মসূচি একটি ঐতিহাসিক দলিল। এর প্রতিটি দফা দেশের জনগণের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেয়।

সভায় সভাপতিত্ব করেন এবিএম শামিম কবির, সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, শ্রীবরদী উপজেলা শাখা। তিনি বলেন, আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আরও সচেতন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হতে হবে। তরুণ প্রজন্মের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলেই ৩১ দফা বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু সাইদ দিনার, সভাপতি, জাতীয়তাবাদী যুবদল, ২নং রানীশিমুল পাইলট ইউনিয়ন শাখা।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীশিমুল ও তাতীহাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাতীদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।