সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০জনকে পুশইন করেছে বিএসএফ


মনিরুজ্জামান মনির, শেরপুর জেলা প্রতিনিধি :

eshomoy.com || 2025-07-11
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০জনকে পুশইন করেছে বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

শুক্রবার (১১জুলাই) ভোরে উপজেলার পানিহাটা নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক এই পুশইন করা হয়। এদের মধ্যে পুরুষ-৪, মহিলা ৬জন। 


ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানায়, গত ২ বছর আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লীতে অবস্থান করেছিল। ভারতীয় পুলিশ কর্তৃক 

বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র/ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদেরকে  আটক করে গত ২-৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী হতে গৌহাটিতে নিয়ে আসে। 


পরবর্তীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্পের সদস্যগণ কর্তৃক উক্ত নাগরিকদেরকে বাংলাদেশে পুশইন করে। উক্ত আটককৃত নাগরিকগণ এবং তাদের নিকট আত্মীয়দের সাথে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে জানা যায়, তারা সকলেই তারা সকলেই সাতক্ষীরা জেলার তালা থানার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।