সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুরে ডেঙ্গু ও করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনতামুলক পথসভা 


মনিরুজ্জামান মনির, শেরপুর জেলা প্রতিনিধি :

eshomoy.com || 2025-07-17
শেরপুরে ডেঙ্গু ও করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনতামুলক পথসভা 

ডেঙ্গু ও করোনা সংক্রমন প্রতিরোধে সচেতামুলক পথসভা হয়েছে শেরপুরে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের প্রাণকেন্দ্র রঘুনাথবাজার এলাকার টাউন হল মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ পথসভাটি অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার কমিশনার ও শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জ. ম. রেজাউল করীম ও শরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা রোভারের সহকারী কমিশনার তপন সারোয়ার, ডা. সেকান্দর আলী কলেজের শিক্ষক ও আরএসএল মো. মনসুর আলী, সরকারী মহিলা কলেজের প্রভাষক ও আরএসএল রোমানা জাহান, যুব ফোরাম আহ্বায়ক শুভংকর সাহা, জনউদ্যোগ সদস্যসচিব সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এডিস মশা নিয়ন্ত্রণ, বাড়ির আশপাশের ঝোপঝাড়-আঙ্গিনা পরিষ্কার, খোসা, টায়ার, বাগানের টবে জমে থাকা পানি নিয়মিত পাল্টানোর পদক্ষেপ নিতে হবে। করোনা থেকে রক্ষা পেতে জনসমাগম এড়িয়ে চলা, বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক পড়া, হাঁচি-কাশির সময় বাহু-টিস্যু-কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকার বার্তা প্রদান করা হয়।

জেলা রোভার স্কাউট ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে এবং পথসভায় জনউদ্যোগ কমিটি, জেলা রোভার সদস্য সহ অর্ধশতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।