শেরপুরে নানা জল্পনা, কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫ নভেম্বর বুধবার বিকাল ৫ টার দিকে শেরপুর জেলা বার কাউন্সিলের কনফারেন্স রুমে শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) শ্রীবরদী পৌর শাখায় ফজলুল হক চৌধুরী অকুলকে আহ্বায়ক ও এস. এম সোহানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।