সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুরে ১২ টি মানবিক উদ্যোগ নিয়ে পালিত হলো রক্ত সৈনিক বাংলাদেশ এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী


আরএম সেলিম শাহী - শেরপুর প্রতিনিধি (ইসময়) 

eshomoy.com || 2023-09-07 10:02:15
শেরপুরে ১২ টি মানবিক উদ্যোগ নিয়ে পালিত হলো রক্ত সৈনিক বাংলাদেশ এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী

রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেন এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ টি মানবিক উদ্যোগ গ্রহন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় শহরের নাগপাড়া মহল্লাস্থ 'আনন্দ ধাম' চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। 

আরও পড়ুন- ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

রক্ত সৈনিকের শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদি হাসান শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রক্ত সৈনিক এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমীন রাজু, উপদেষ্টা ডা. মোবারক হোসেন, কবি ও সাংবাদিক রফিক মজিদ ও শামীম হোসাইন। 

এসময় অন্যান্যের মধ্যে জেলা শাখার সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক সিহাব আহমেদ, পৌর আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব রকিবুল ইসলাম অন্তর, ঝিনাইগাতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া, শ্রীবর্দী উপজেলার সমন্বয়ক সানজিমূল আলম শাহিনসহ বিভিন্ন ইউমিয়নের রক্ত সৈনিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

আরও পড়ুন- ভোলায় জমিজমা নিয়ে হামলায় আহত-৫

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে ১২ টি মানবিক উদ্যোগ নেয়া হয়েছে তা হলো, ১২ ব্যাগ রক্ত দান, ১২ জন থ্যালাসেমিয়া রোগির ব্যাগসহ এক বছরের রক্ত প্রদানের দায়িত্ব, ১২টি বৃক্ষ রোপন, ১২ জন গুনি সংবর্ধনা, ১২ জেলায় রক্তের গ্রুপ নির্নয়, সারাদেশ থেকে ১২ জন সেরা রক্ত সংগ্রহকারী সম্মাননা, ১২ টি কোরআন শরীফ প্রদান, ১২ জন শিক্ষার্থীর মঝে শিক্ষা সামগ্রী বিরতণ, ১২ জন অসহায়কে এক বেলা খাওয়ানো, ১২ জন প্যাডেল চালিত রিক্সা চালককে লুঙ্গী ও পাঞ্জাবী প্রদান, ১২ জন বিধবা মহিলাকে কাপড় উপহার এবং ১২ জন মেধাবী শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রদান করা হবে। 

এছাড়া রক্ত সৈনিকের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমীন রাজু জানায়, তারা গত ১২ বছরে সারাদেশে ৩৮ হাজার ব্যাগ রক্ত দান করেছেন। 

এসময় জেলার বিভিন্ন টিম এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- সিংড়া হতে ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

ইসময়/আরএম/এমআরএম