সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : গোপালগঞ্জ

গোপালগঞ্জে ‘জঙ্গি কায়দায়’ হামলা হয়েছে: নাহিদ ইসলাম


eshomoy.com || 2025-07-16
গোপালগঞ্জে ‘জঙ্গি কায়দায়’ হামলা হয়েছে: নাহিদ ইসলাম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মি. নাহিদ বলেন, "মুজিববাদি সন্ত্রাসিরা জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে।"

নাহিদ ইসলাম বলেন, “সভা শেষে মাদারীপুর যাওয়ার সময় আমাদের গাড়ি বহরে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরে আমরা খুলনা চলে আসি।”

তিনি বলেন, "দেশ ও বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগের চেহার আজকের ঘটনায় স্পষ্ট হয়েছে।" গোপালগঞ্জ "ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে" বলেও দাবি করেন মি. নাহিদ।

খুব পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের নেতাদের ওপর হামলা করা হয়েছে দাবি করে তিনি বলেন, "গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কর্মসূচি করতে পারবে না সেই মিথ আজকে এনসিপি ভেঙে দিয়েছে।"

“যতই হামলা, হত্যাচেষ্টা হোক- জুলাই পদযাত্রা থামবে না” বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।

এর আগে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমাদের হত্যার উদ্দেশ্যে তারা সশস্ত্র হামলা করেছে।”

মি. আখতার বলেন, "বাংলাদেশের চারটি বিভাগে আমরা পদযাত্রা করেছি। গোপালগঞ্জে আগে থেকে প্রস্তুতি নিয়ে সশস্ত্র কায়দায় আমাদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী।"