১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে জেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র্যাব ও পুলিশ সদস্যরাও যৌথভাবে দায়িত্ব পালন করছেন।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও নজরদারি চালাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।