শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে সাহিত্য মেলা। সাংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় এ সাহিত্য মেলা।
প্রথম দিন মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মোখছেদুর রহমান লেবু (উপজেলা চেয়ারম্যান)। এতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
দুই দিন ব্যাপী অনুষ্ঠিত সাহিত্য মেলায় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও কবি-সাহিত্যিকদের মধ্যে জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলি, সিনিয়র সাংবাদিক ও লেখক-আলোচক হাকাম হীরা, সাংবাদিক ও কবি রফিক মজিদ, বিপ্লব দে কেটু, কবি ও শিক্ষক মুনীরুজ্জামান মনির, নালিতাবাড়ি প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, কবি শহিদুল ইসলাম ফকির, কবি জাহাঙ্গীর আলম, কবি হাসান শরাফত, কবি ও সাংবাদিক কেয়া নকরেক প্রমূখ।
দুই দিন ব্যাপী এ মেলায় সাহিত্য বিষয়ক প্রবন্ধ পাঠ, উপস্থিত কবি-সাহিত্যিকদের স্বরচিত কবিতা, গল্প ও প্রবন্ধ থেকে পাঠ, গরো ভাষা ও সাংস্কৃতি বিষয়ক আলোচনা হয়। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় আদিবাসী কৃষ্টি-কালচার ও সাস্কৃতিক অনুষ্ঠান এবং জাদু প্রদর্শিত হয়।
এসময় জেলা ও জেলার বাইরে থেকে সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক, গবেষক ও আলোচকরা উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলা হলরুম চত্বরে ১০ টি স্টলে দুই দিন ব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়। এতে আাদিবাসীদের লেখকদের পাশাপাশি শেরপুরের গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের স্টলসহ বিভিন্ন সাহিত্য সংগঠন এবং লাইব্রেরীর স্টল স্থান পায়। মেলা শেষে গাঙচিল কবিদের প্রকাশিত কিছু বই উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল এর হাতে তুলে দেয়া হয়।
ই-সময়/আর.এম.সে/এমআরএম