সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার, আটক-২


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।

eshomoy.com || 2025-07-16
জামালপুরে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার, আটক-২

জামালপুরে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার, আটক-২ 


ভারতে থেকে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে জামালপুর র‍্যাব ১৪। পাশাপাশি হাইস ড্রাইভার মোঃ সাদ্দাম হোসেন(৩২) ও মোঃ আবুল খায়ের(২২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়। মোঃ সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও মোঃ আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামান এর ছেলে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জামালপুর র‍্যাব ক্যাম্প এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়৷ বুধবার ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‍্যাব ১৪ চৌকস আভিযানিক দল জামালপুর সদর এলাকার বিনন্দেরপাড়া মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর টু মধুপুর গামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড ও মাইক্রোবাস জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট ব্লেড এর অনুমান মুল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা। তিনি আরো জানান, র‍্যাব এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।