সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জামালপুর

রাস্তা নেই, বিদ্যুৎ নেই, ওয়াশ ব্লক নেই — দুর্ভোগে শিক্ষার্থীরা


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

eshomoy.com || 2025-09-17
রাস্তা নেই, বিদ্যুৎ নেই, ওয়াশ ব্লক নেই — দুর্ভোগে শিক্ষার্থীরা

রাস্তা নেই, বিদ্যুৎ নেই, ওয়াশ ব্লক নেই — দুর্ভোগে শিক্ষার্থীরা


জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পৌর শহরে অবস্থিত জিনিয়া ওমর মডেল একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয় চরম অবহেলা ও অনুন্নয়নের শিকার। প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে চলমান এই বিদ্যালয়ে নেই প্রবেশের সঠিক রাস্তা, নেই বিদ্যুৎ সংযোগ, নেই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ওয়াশ ব্লক। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই নিয়মিত ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।


সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের চারপাশে হাঁটুর উপরে পানি জমে থাকে, সৃষ্টি হয় জলাবদ্ধতা। তখন বিদ্যালয় প্রাঙ্গণ ডুবোডুবু অবস্থার কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়, আর ছোট ছোট শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে আসা হয়ে দাঁড়ায় কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী রানী তলাপাত্র বলেন, “বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। অথচ এখানে কোনো রাস্তার ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, ওয়াশ ব্লক নেই। সামান্য বৃষ্টি হলেই চারপাশে হাঁটুর উপরে পানি জমে থাকে। এই অবস্থায় শিক্ষক-শিক্ষার্থী সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”


এমন ভয়াবহ পরিস্থিতির কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী ও অভিভাবকরা জানিয়েছেন, জিনিয়া ওমর মডেল একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও এখনো কোনো কাজ হয়নি।


অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন— সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী যখন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হওয়ার কথা, তখন একটি সরকারি বিদ্যালয় অবহেলায় এভাবে পিছিয়ে থাকবে কেন? তারা অবিলম্বে বিদ্যালয়টির রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, ওয়াশ ব্লক স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দা

বি করেছেন।