সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জামালপুর

দৈনিক বসুন্ধরার ২০ বছরপূর্তি জামালপুরে জমকালোভাবে উদযাপিত


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

eshomoy.com || 2025-09-30
দৈনিক বসুন্ধরার ২০ বছরপূর্তি জামালপুরে জমকালোভাবে উদযাপিত

দৈনিক বসুন্ধরার ২০ বছরপূর্তি জামালপুরে জমকালোভাবে উদযাপিত


দেশের বহুল প্রচারিত দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়াতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তারাটিয়া প্রেস ক্লাবে স্টাফ রিপোর্টার রফিকুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক মহল। অনুষ্ঠানটি শুরু হয় কেক কেটে উল্লাসমুখর পরিবেশে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের সাংবাদিক এম.এ. রাজ্জাক মিকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জে.কে. সেলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি পাররামরামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, যিনি অনুষ্ঠানের উদ্বোধনও করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আকন্দ। এছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।


বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দৈনিক বসুন্ধরা গত দুই দশক ধরে দেশের জনগণের পক্ষে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা এবং সততা ও নির্ভরযোগ্যতার মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে।


তাদের মতে, সাংবাদিকরা জাতির বিবেক। কলমের শক্তি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বসুন্ধরা সেই দায়িত্বকে সর্বদা নিষ্ঠার সঙ্গে পালন করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।


আলোচনা শেষে কেক কেটে ২০ বছরপূর্তি উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের সফলতার জন্য শুভেচ্ছা জানান।