সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : জামালপুর

বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: বিজয় র‍্যালি, আলোচনা সভা ও উপহার বিতরণ


মো: আমিনুল ইসলাম , জামালপুর।

eshomoy.com || 2026-08-04
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: বিজয় র‍্যালি, আলোচনা সভা ও উপহার বিতরণ

বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: বিজয় র‍্যালি, আলোচনা সভা ও উপহার বিতরণ

মোঃ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ (জামালপুর):

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের গৌরবময় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বিজয় র‍্যালি, আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জুলাই ঐক্য বকশীগঞ্জ-এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।

গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, আহত জুলাই যোদ্ধা নাজমুস সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সমাপ্তিতে জুলাই যোদ্ধা, নিহত ও আহত পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।