সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : জামালপুর

বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতির দাবি


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

eshomoy.com || 2026-08-09
বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

মোঃ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ ,জামালপুর।

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

রোববার (৯ আগস্ট) উপজেলার দিগলাকোনা এলাকায় সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্প।

দিবসটি উপলক্ষে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুরা একটি র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ শেরপুর, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার মাঠকর্মকর্তা অতুল ম্রং এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) সহসভাপতি ফতেমনি সাংমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী জনগোষ্ঠী ফোরামের সভাপতি জয় দাংগো।

আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টি, মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা এবং কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু দিবস পালন ও প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিদ্যমান বৈষম্য দূর করে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিল্পীরা বিভিন্ন পরিবেশনা করেন।