সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : জামালপুর

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

eshomoy.com || 2026-08-18
সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালানো হয়।

পরে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোয়ারা বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া এলাকার বাসিন্দা। তিনি আয়নাল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যের একটি চালান সম্পর্কে তথ্য পাওয়ার পর পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার মনোয়ারা বেগমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে যথাযথ পুলিশ পাহারায় দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।